ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  10:53 AM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, আগে জানানো হয়েছিল যে, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম