ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

স্থগিত এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  2:01 PM

news image

ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৩ মে’র পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে। অর্থাৎ, আগামী ২৩ মে’র পর স্থগিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হবে। যার যেদিকে মেধা তাকে সেভাবেই গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম