ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

স্ত্রী-সন্তানের পর দগ্ধ সোহাগও চলে গেলেন

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  5:19 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ স্ত্রী-সন্তানের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন সোহাগ (২৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, গত ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গত ৯ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান সোহাগের স্ত্রী রূপালী। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আর ৮ মার্চ মারা যায় রুপালী-সোহাগ দাম্পতির ১৮ মাস বয়সী শিশু সন্তান সুমাইয়া। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল।  এ ছাড়া, ৭ মার্চ মারা যান মোহাম্মদ হান্নান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছে। তারা হলেন—রিকশাচালক মোহাম্মদ হান্নান, তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী, তাদের ছেলে সাব্বির, মেয়ে সামিয়া ও জান্নাত।  এ ছাড়া আরেক পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন—সোহাগ, তার স্ত্রী রুপালি বেগম ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম