ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২৩,  8:06 PM

news image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন আবদুল হান্নান মিয়া (৪০) নামে এক ব্যক্তি। উড়িয়া ইউনিয়নের উড়িয়া গ্রামের নিজ বাড়িতে সোমবার ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন। স্থানীয়রা জানান, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আবদুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এর পর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নানের সঙ্গে বিচ্ছেদ ঘটায়। দুধ দিয়ে গোসল করার সময় আবদুল হান্নান বলেন, আইনগতভাবে এই বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম