ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৫,  6:05 PM

news image

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। আজিজুল হক রবিন উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের জান্নাত আরা নামে ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। সেই ঝগড়ার জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান।

পরে অনেক চেষ্টা করেও স্ত্রীকে আনতে ব্যর্থ হন রবিন।  দুই মাস আগে নাছিমা আক্তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠান। পরিবারের লোকজন রবিনকে প্রথমে বিষয়টি জানায় না। পরে ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের জন্য ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে সে ডিভোর্স লেটারটি দেখতে পায়। এরপর থেকে তার মন খারাপ হয়ে যায়। সর্বশেষ শনিবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন,

দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে ভাবির ঝগড়া চলছিল। ছয় মাস আগে ভাবি বাবার বাড়িতে চলে যান। এরপর দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠান তিনি। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হলেও দুদিন আগে আমার ভাই ডিভোর্স লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনার জেরেই আমার ভাই আত্মহত্যা করেছেন বলে মনে করছি। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম