ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

স্ত্রীর করা মামলায় আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:50 PM

news image

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহর আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন। স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।

৮ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  আল আমিন সাংবাদিকদের বলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে সব জানাবেন তিনি। গত ৩ সেপ্টেম্বর পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করে তাঁর স্ত্রী ইসরাত জাহান। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম