ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  12:35 PM

news image

রাজধানী ঢাকার কলাবাগানে তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে তার স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। কলাবাগান থানা-পুলিশ জানিয়েছে, দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে তুলে জানান, ‘তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ এরপর তিনি দুই মেয়েকে নিয়ে নিজের বোনের (তাদের ফুফুর) বাসায় পৌঁছে দেন। থানা পুলিশ আরও জানায়, এরপরে মেয়েরা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পায় না, বাবার সঙ্গেও যোগাযোগ সম্ভব হয় না। এতে সন্দেহ হলে ঘটনাটি তাদের মামাদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা বিষয়টি পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম