ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

স্ত্রীকে খুন করে থানায় হাজির হলেন স্বামী

#

নাগেশ্বরী প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২,  8:35 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর পরকীয়ার সইতে না পেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। ২২আগস্ট সোমবার পৌরসভার ৬নং ওয়ার্ড পাখীর মোড় গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানাগেছে একই গ্রামের আনছের আলী ও তার স্ত্রী রাহেনা বেগম সহ তাদের দুই সন্তান নিয়ে নিজস্ব বাড়ি না থাকায় পাশের নোয়াখালীর বাগানবাড়ির একটি বাড়ীতে বসবাস করত। দীর্ঘদিন থেকে স্ত্রীর পরকীয়ার কারণে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানায় গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী আনছের তার স্ত্রীর রাহেনার হাত পা ধরে পরকীয়া থেকে বিরত থাকার অনুরোধ করে।


এর পরেও স্ত্রী পরকীয়া থেকে বিরত না থাকায় স্বামী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ার কথা। এরই জের ধরে গতকাল গভীর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার সন্তানদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় মৃত্যু ঘটে বলে জানায় স্বজনেরা। এব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামী থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম