ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  4:15 PM

news image

ছবি : সংগৃহীত

চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। সারা দেশে বইছে তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই গতকাল রবিবার খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিলো গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত। গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। এর জাবাবে গতকাল শিক্ষামন্ত্রী মহিবু হাসান বলেন, যে পূর্বাভাস পাওয়া গেছে, তাতে দেখা যায় পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর পর্যায়ে আছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি বাংলাদেশে নতুন নয়। সুতরাং পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর ওপরে যাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম