ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বিচারকের মৃত্যু এবার এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা অর্থ আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান আরাফাতকে জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধের নির্দেশ দেন কাদের যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এবার এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৬,  3:23 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর আগে ২০২৫ সালে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন। এর ফলে গত বছরের তুলনায় এবার ৮৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি অকৃতকার্য হয়েছেন। 


এ বছর পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন বা পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গত বছর ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।


আজ সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।


চলতি বছর নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৯২৯ জন। সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।


আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন। ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।


এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫৩ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় বসেছিলেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন, আর উত্তীর্ণ বা কৃতকার্য হয়েছেন ৭৪ হাজার ৪৭০ জন।


এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ। 


এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।


২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করে। ২০০৭ সালের পর চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার সবচেয়ে কম। ওই বছর ৫৭ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।


এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।


এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম