ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

স্কুলে ভর্তি লটারি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  4:42 PM

news image

দেশের সরকারি-বেসরকারি ২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে শূন্য আসনে ফের লটারির নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনে ১০০ টাকা মূল্যের ফরম বিতরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সময় কমিটির প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক। এর আগে, ডিজিটাল লটারির মাধ্যমে ১২ ও ১৩ ডিসেম্বর ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলে ৬ ডিসেম্বর পর্যন্ত। এবারের লটারিতে সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম