ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য

স্কুলছাত্রীর পাশেই মিলেছে খালার লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  5:48 PM

news image

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে গোসল করার সময় ডুবে যাওয়া স্কুলছাত্রী মিমের পর নিখোঁজ তার খালার মরদেহও উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। যেখান থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পাশেই খালার মরদেহ পাওয়া যায়। খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল সোমবার (২৫ এপ্রিল) রাতে চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করে। চামেলি খাতুনের বাড়ি কুমারখালীর মুলগ্রামে। এর আগে সোমবার দুপুরে খোকসা উপজেলার দুধরাজপুরের সপ্তম শ্রেণির ছাত্রী মিম খাতুন নানা বাড়ি বেড়াতে এসে খালাসহ অন্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। দুপুর ১টার দিকে পাথরবাড়িয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে নদীর খনন অংশে গভীর পানিতে তলিয়ে যায় মিম ও তার খালা চামেলি খাতুন। অন্যরা তা দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মিমের মরদেহ উদ্ধার করে। কুমারখালী ফায়ার স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন জানান, চামেলি খাতুনের মরদেহ পাওয়া যাচ্ছিল না। খুলনা থেকে ৩ সদস্যের ডুবুরিদল আসেন সন্ধ্যায়। ইফতারের পর পর তারা নদীতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নদীর যেখান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছিল তার ২৫ হাত দূরত্ব থেকেই চামেলির মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম