ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

#

০৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।


দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় এলাকা ও এর চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বে সময় নির্ধারণ ব্যতীত আর কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়ায় অংশ নিতে সেবাগ্রহীতাদের দূতাবাসের নিজস্ব পোর্টালের লিংকের সাহায্যে আগাম তারিখ নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।


তবে যাদের আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।


ভিড় এড়িয়ে সুশৃঙ্খল উপায়ে পরিষেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম