ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদ মন্ত্রী পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করেছে: সাকিব চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬,  11:11 AM

news image

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে বুধবার পর্যন্ত ১৪২টি ফ্লাইটে মোট ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় তিনজন মারা গেছেন।  সবশেষ ১২ মে মারা গেছেন গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম