ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদি পৌঁছেছেন ৫৩৪১০ বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৬,  11:05 AM

news image

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজর ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম