ঢাকা ২১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  3:51 PM

news image

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৯৪টি ফ্লাইটে তারা সৌদিতে গেছেন। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা হজ অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে গেছেন ৩৮ হাজার ৪০১ জন। সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে পৌঁছেছেন ২৬ হাজার ৯৮১ জন এবং ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে গেছেন ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন। চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ১ জুলাই পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম