ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬,  5:40 PM

news image

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি দেশে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী কাউছার হোসেন বলেন, মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম