ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

#

৩১ মে, ২০২৬,  11:22 AM

news image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার (৩০ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে দুর্ঘটনাটি ঘটে।  নিহত ইউসুফ মিয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাবাগ গ্রামে। সে ওই গ্রামের বাসিন্দা মৃত তিতন মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে জীবিকার তাগিদে ও পরিবারের মুখে হাসি ফোটাতে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়েছিলেন ইউসুফ মিয়া। সে ওই দেশের রাজধানী রিয়াদ এলাকায় কর্মরত ছিলেন। শনিবার পেশগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন ইউসুফ মিয়া। পরে তার মৃত্যু হয়। ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে মা ও স্ত্রী রয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম