ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২২,  11:41 AM

news image

হজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর কবির (৫৯) মারা গেছেন। ১১ জুন মক্কায় তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর: A01012228। গত ৫ জুন থেকে মোট ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। সৌদি আরবে নিযুক্ত মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সৌদিতে হজযাত্রী পরিবহনে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস ৫টি ও ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম