ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনকারীদের হত্যার পর হাসিনার কান্নার নাটক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: স্পিকার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে: ডা. জাহেদ ক্ষমতা হারানোর ঝুঁকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল হামের ঊর্ধ্বগতি রোধে কমিউনিটি স্বাস্থ্যসেবা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬,  12:21 PM

news image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) দিবাগত রাত তিনটা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সেখানে পৌঁছেছেন। সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি বজায় রাখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম