ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সৌদির রাস্তায় তিন বিদেশি তরুণীর সাম্বা নৃত্য, চলছে সমালোচনার ঝড়

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  1:57 PM

news image

রক্ষণশীল দেশ সৌদি আরবের রাস্তায় তিন বিদেশি তরুণীর সাম্বা নৃত্য। শীতকালীন উৎসবের অংশ হিসেবে ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্যে মেতে উঠতে দেখা গেছে তাঁদের। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জাজানের রাস্তায় হাত, পা আর পেট খোলা রেখে রঙিন পোশাকে করা এমন নৃত্য নিয়ে দেশটিতে চলছে সমালোচনার ঝড়। এরই মধ্যে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন সৌদি নাগরিকেরা। নড়েচড়ে বসেছে সৌদি প্রশাসনও। তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

এদিকে, গত সপ্তাহজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ওই নৃত্য। তবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে কার্নিভাল প্যারেডে সাম্বা নৃত্যশিল্পীরা যতোটা খোলামেলাভাবে নাচ পরিবেশন করেন, ততোটা খোলামেলা দেখা যায়নি ওই তরুণীদের। তবে সৌদি রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল আল আকবরিয়ায় সংবাদ প্রকাশের সময় ঝাপসা করে দেখানো হয় ওই তরুণীদের নৃত্য। আল আকবরিয়ায় দেওয়া বক্তব্যে জাজান শহরের বাসিন্দা মোহাম্মদ আল-বাজভি বলেন, ‘অনুষ্ঠানের আয়োজন বিনোদনের জন্য, ভালো বিষয়গুলোকে আক্রমণ করার জন্য এবং ধর্মীয় ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে থাকার জন্য নয়।’অন্যদিকে, আহমেদ আল-সানেহ নামের এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ওই তরুণীদের নাচের পোশাককে খুব বেশি অশালীন বলে মনে করছেন না তিনি। এদিকে, রক্ষণশীল প্রতিক্রিয়ার পর জাজানের গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন নাসের গত শনিবার ঘটনাটি অনুসন্ধান এবং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সৌদি আরবের মোট জনসসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়স ৩০ বছরের কম। এর মধ্যে গত পাঁচ বছরে তারা সৌদিতে বিভিন্ন বিনোদন মাধ্যমের সঙ্গে পরিচিত হয়েছেন। সিনেমা হল থেকে শুরু করে কনসার্ট ও ফর্মূলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স অটো রেসের সঙ্গে পরিচিত হয়েছেন সৌদি নাগরিকেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম