ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৬,  9:57 PM

news image

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে হামলার পর রাস তানুবা নামক ওই শোধনাগারটি বন্ধ করে দিয়েছে আরামকো। একটি শিল্প সূত্র জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো তাদের রাস তানুবা শোধনাগারটি বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এই রাস তানুবা কমপ্লেক্সটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম শোধনাগার, যার সক্ষমতা দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি অপরিশোধিত তেলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল হিসেবেও কাজ করে। সূত্রটি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি বন্ধ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরামকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ড্রোন হামলাটি উপসাগরীয় অঞ্চলে হওয়া একাধিক হামলার অংশ, যার মধ্যে আবুধাবি, দুবাই, দোহা, মানামা এবং ওমানের দুকম বাণিজ্যিক বন্দরও রয়েছে। এসব হামলার ফলে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রধান নৌ-বন্দরগুলো অচল হয়ে পড়েছে এবং সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম