ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সৌদিতে ভারি বৃষ্টিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৪,  4:38 PM

news image

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ভারি বৃষ্টিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিনসহ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকা বিশেষত তাবুকের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় ঝড় ও শিলাবৃষ্টিসহ আকস্মিক বন্যার আশঙ্কা করা হয়েছে। ইতোমধ্যে তাবুকে এসব আঘাত হেনেছে বলেও প্রতিবেদনে বলা হয়। দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানায়, মক্কা, মদিনা, তাবুকসহ উত্তর ও উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাসের সঙ্গে বালুঝড় ও শিলাবৃষ্টি এবং ভারি বজ্রঝড় হতে পারে। এ সময়ে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম