ঢাকা ১৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী ১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা সরকারের ৪ গুরুত্বপূর্ণ দপ্তরে শীর্ষ পর্যায়ে রদবদল পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’ লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদিতে দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত, একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা

#

০৭ মে, ২০২৬,  10:45 AM

news image

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার শাওন মির্জা (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন । নিহত প্রবাসীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লায়। তিনি ঐ মহল্লার সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জা ও ঝরনা বেগম দম্পতির একমাত্র ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তাঁর বাবা প্রায় ১০ বছর আগে মারা যান। তিন বোন, এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাওন।  শাওন একটি কোম্পানির অধীনে কাজ করতেন। গত মঙ্গলবার তিনি বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে ইউ টার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একমাত্র ছেলে শাওন মির্জাকে হারিয়ে মা ঝর্না বেগম পাগল প্রায়। শাওন জানিয়েছিলো আসন্ন ঈদুল আজহার আগে মাকে দেখতে দেশে আসবে। সে আসা আর হলো না তার। শাওনের মির্জার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম