ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

#

০২ মে, ২০২৩,  7:20 PM

news image

আগামী ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১ মে) দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী-আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যে দিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে। পরদিন জিলহজ মাসের ১০ তারিখ। আরবি হিসেব অনুযায়ী ওই দিনই ঈদুল আজহা। যদিও সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো কিছুএখনও জানানো হয়নি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। এই দিনটি মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব। আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দিনটি সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম