ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

সৌদিতে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বাগমারায়

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৩,  5:19 PM

news image

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। শনিবার (১৫ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটে। তবে নিহত সাত বাংলাদেশির মধ্যে চারজনেরই বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নিতরা হলেন, বাগমারা উপজেলার বরাইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে মো. রুবেল হোসাইন, জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদত হোসেনের ছেলে আরিফ ও একই উপজেলার বড় মাধাইমুড়ি গ্রামের আনিসুর রহমানের ছেলে ফিরুজ আলী সরদার। নিহতদের মধ্যে সাজেদুল ও আরিফ সম্পর্কে চাচা ভাতিজা আর নিহত রুবেল ছিলেন তাদের প্রতিবেশী। তারা কেউ ছয় মাস আগে, কেউ তিন বছর ধরে কাজ করতে গিয়েছিলেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ড হয়। এতে নয়জন অভিবাসীসহ সাত বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ও দু’জন আহত হন। পরে খবর পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সিলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তারা বিষয়টি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। বাগমারা উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনার পর শনিবার বিকেলে জেলা প্রশাসন থেকে তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী শনিবার বিকেলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি এরই মধ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার সুমন চৌধুরী জানান, সরকারিভাবে তাদের পরিবারের সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে তাদের কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম