ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০২৫,  4:49 PM

news image

রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থানটা এককভাবে দখল করে নিয়েছে কোচ হানসি ফ্লিকের শিষ্যরা। অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেরার্ড মার্টিন এবং মার্ক কাসাদো পেয়েছেন বার্সেলোনার জার্সিতে নিজেদের প্রথম গোল। আর দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পেয়ে যান রোনাল্ড আরাউহো। পুরো ম্যাচ দারুণ ফুটবলের পুরস্কার রবার্ট লেভানডফস্কি পেয়েছেন শেষ গোল করে। এদিন ম্যাচের শুরুতে অবশ্য গোল পেয়ে গিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু জাভি লোপেস অফসাইডে থাকায় বাতিল হয় গোল। ১৭তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আরিৎস এলুসতোন্দো। সেই ফাউলের পরেই স্প্যানিশ ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি। এটাই যেন বার্সেলোনাকে সুযোগ করে দেয় ম্যাচে আধিপত্য দেখানোর। ২৫তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ড্রিবল থেকে বল পান ওলমো। এরপর একটা বুদ্ধিদীপ্ত চিপ। ওলমোর বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন বার্সেলোনার জেরার্ড মার্তিন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা ফুটবলার মার্ক কাসাদো। কর্নারে উড়ে আসা বল গোলরক্ষক পাঞ্চ করে ফেরানোর পর বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন ওলমো। সেটা কাসাদোর হাঁটু ছুঁয়ে চলে যায় সোসিয়েদাদের জালে।  ৫৬তম মিনিটে কর্নারের ফলশ্রুতিতে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। প্রথমে লেভানডফস্কির হেড আটকালেও বল গ্লাভসে নিতে পারেননি গোলরক্ষক, ফিরতি বল পেয়ে হেডেই জালে পাঠান আরাউহো। পরের গোলেও আছেন এই দুজন। এবারে আরাউহোর শটে আলতো স্পর্শ দিয়ে বলের দিক পরিবর্তন করে দেন লেভানডফস্কি। এই নিয়ে এবারের লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হলো ২১টি। চারটি কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। আগের দিন অ্যাতলেটিক বিলবাওকে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে অ্যাতলেটিকো মাদ্রিদ। সোসিয়েদাদকে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। আর সবশেষ ম্যাচে বেটিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম