ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

সোনালী ও জনতা ব্যাংক নিয়োগ দেবে আইটি অফিসার পদে

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২২,  12:28 PM

news image

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংকে আইটি অফিসার পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (আইটি)।

পদসংখ্যা: মোট ৩৩ জন। সোনালী ব্যাংকে আটটি ও জনতা ব্যাংকে ২৫টি।

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ পদার্থ/ ফলিত পদার্থ বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা থাকা যাবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/ সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি , ২০২২।

সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম