ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:21 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-টুটুল ও হাবিব। টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে ও হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে ফিনল্যান্ড প্রবাসী। কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাবিব ঘটনাস্থলেই মারা যায় এবং টুটুলকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে। গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম