ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে

সোনারগাঁয়ে শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

#

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  5:25 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।সোনারগাঁ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কানিছ ফাতেমা, স্বপ্না ঘোষ, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, আলম চাঁন, মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম