ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

#

১২ মার্চ, ২০২৫,  8:50 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবু (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৬। মঙ্গলবার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ওই প্রতিবন্ধী তরুণী সোনারগাঁয়ের নিজ বাড়ি থেকে পাশের গ্রামে যাওয়ার পথে অভিযুক্ত হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে হাবু তাকে ঘরে ডেকে নেয়। এরপর জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হাবু পলাতক ছিল। র‍্যাব তার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরপর র‍্যাব-১১ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে সোমবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে হাবুকে গ্রেফতার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম