ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

সোনারগাঁয়ে সাড়ে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ‍

#

১১ ফেব্রুয়ারি, ২০২৪,  11:58 AM

news image

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে প্রায় ৩ হাজার ৫ শত কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশন। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। শনিবার (১০ ফেব্রুয়ারী) অভিযানের তথ্য নিশ্চিত করেছেন, কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৫ টার দিকে কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেঃ কাজী আকিব আরাফাতের নেতৃত্বে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোয়াখালী হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে, জব্দকৃত জাটকা নারায়ায়ণগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, ট্রাকে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছসমূহ স্ব স্ব মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে এবং মুচলেকা নিয়ে জব্দকৃত ট্রাক ছেড়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম