ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশের এক কনস্টেবলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:06 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দিনের (৪৫) বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। বাবার নাম মজনু মিয়া। সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আফাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, রাতে সোনারগাঁ এশিয়ান হাইওয়েতে দায়িত্বরত ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএসআই আফজাল জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম