ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ চোরাই কাঠসহ গাড়ি আটক

#

২৪ এপ্রিল, ২০২৫,  5:10 PM

news image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কালে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাই আকাশমনি রদ্দা কাঠসহ ট্রাক আটক করেছে। বুধবার ( ২৩ এপ্রিল) সকাল ৬ টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকা থেকে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে, অবৈধ গাছের গাড়িটি ত্রিপল দিয়ে ডেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।  এসময় অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যায়। সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা  আবু তাহের জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় গাড়িসহ অবৈধ কাঠ আটক করা হয় । পরবর্তীতে গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫ সোনারগাঁও অফিস হেফাজতে নিয়ে আসা হয় । বন  মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম