ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

#

১৯ মার্চ, ২০২৫,  10:14 PM

news image

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনুমানিক ৪২ বছরের  অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে সোনারগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল গ্রামে অবস্থিত  চুন ফ্যাক্টরির পাশে আলমগীর প্রধানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁও থানা পুলিশের এস আই ইকরাম জানান, আলমগীরের পুকুরে মুখ পানির নিচের দিকে থাকা ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। উদ্ধারের সময় নিহত ব্যক্তির শরীরে মাল্টিকালারের চেক শার্ট ও শার্টের নিচে সাদা রংয়ের সেন্টু গেঞ্জি এবং কোমরের নিচে উলঙ্গ অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোন চিহ্ন ছিলনা বা শরীর এতোটাই নরম ছিল যে লাশটি তুলতে গিয়ে মরদেহটির চামড়া উদ্ধারকর্মীদের হাতে চলে আসে। ফলে শরীরে কোন চিহ্ন বা দাগ থাকলেও বুঝার উপায় নেই। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পেলে এর চেয়ে বেশি কিছুই বলা সম্ভব না। ধারণা করা হচ্ছে কমপক্ষে চার থেকে পাঁচদিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম