ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

সোনাগাজীতে প্রাইভেটকার খাদে পড়ে কলেজছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৪,  6:42 PM

news image

ফেনীর সোনাগাজী উপজেলার পুরাতন রাস্তার মাথায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল হক শান্ত (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শাকিলসহ তিন বন্ধু ফেনী থেকে সোনাগাজীর মুহুরি প্রজেক্ট যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে। নিহত শাকিল ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজীতে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল তার প্রাইভেটকার চালিয়ে সোনাগাজী যাওয়ার পথে ফেনী–সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। স্থানীয়রা আহত আবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। ফেনীর সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, প্রাইভেটকারটি নিযন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে আহত অবস্থায় শাকিলকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু ডায়েরি হবে। দুর্ঘটনার অন্য কোনো কারণ আছে কী না– সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম