ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ

সৈয়দপুরে সেমাই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

#

০৩ এপ্রিল, ২০২৪,  4:43 PM

news image

নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমাই কারখানাটির সম্পূর্ণ মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী জানান, একটি সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম