ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে ঘন কুয়াশা, ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৪,  11:07 AM

news image

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুটি ফ্লাইট নামতে পারেনি। এ অবস্থায় বিমানের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে প্লেন চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে তীব্র শীত ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার।  প্লেন চলাচলের জন্য সাধারণত ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।  তবে কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালের নভোএয়ার ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি এখনো নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে এবং ভিজিবিলিটি বাড়লে প্লেন চলাচল স্বাভাবিক হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম