ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৬,  10:40 AM

news image

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তার আগে বাংলাদেশ দলে এলো বড় পরির্বতন। পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন।


এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার চোটের ধরন গ্রেড-২ সাইড স্ট্রেইন। এই চোটের কারণে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এস এম মেহেরবকে।


বড় ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ও বোলিং বিভাগে যুক্ত হচ্ছেন এই তিন ক্রিকেটার। মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং বিভাগে এবং এস এম মেহেরব বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম