ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’

পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৬,  2:01 PM

news image

পৃথক হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ এবং পল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সুপার আবুল কালাম আজাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 



সূত্রের তথ্যমতে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গত রাতে গাজীপুর থেকে গ্রেফতার করে। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালে হস্তান্তর করা হয়েছে। 


অন্যদিকে ডিএমপির মুখপাত্র মো. আখতার হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলার কথা রয়েছে।


আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম