ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৯ শতাংশেরও বেশি

#

০৬ অক্টোবর, ২০২২,  4:25 PM

news image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে সর্বোচ্চ। গেল আগস্ট ও সেপ্টেম্বরে তা ছিল যথাক্রমে ৯.৫ এবং ৯.১ শতাংশ। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতির এ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০.৯২ শতাংশ। এরপর আর কখনো এ সূচক ৯ শতাংশের ওপরে ওঠেনি।

তবে এখন পর্যন্ত কিন্তু সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সেপ্টেম্বর ও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। গত ৫ আগস্ট সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এক লাফে জ্বালানি তেলের দাম এত বাড়ানো হয়নি। তখন থেকেই আগস্টে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা করা হচ্ছিল। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গণমাধ্যমকে জানান, দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আগস্ট মাসে মূল্যস্ফীতি ২.৫ শতাংশ পয়েন্টের মতো বেড়ে ৯.৫ শতাংশে উঠেছিল। সেপ্টেম্বরে তা কমে ৯.১ শতাংশে নেমে এসেছে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম