ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, শতাধিক পর্যটক আটকা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২৩,  11:04 AM

news image

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে সেন্টমার্টিনে কত সংখ্যক পর্যটক অবস্থান করছেন তা জানা নেই। এদিকে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, মঙ্গলবার তিনটি জাহাজে করে ৭ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে যান। তার মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে। তখন সেন্টমার্টিনে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে। এর আগে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম