ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সেই কাদিসে ফের হোঁচট রিয়ালের

#

স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  10:25 AM

news image

সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও কাদিস। প্রতিপক্ষের মাঠে আগের সফরেই মিলেছিল অসাধারণ এক জয়, তাই সেই আত্মবিশ্বাসে ভর করে প্রশংসনীয় রক্ষণাত্মক ফুটবল খেলল কাদিস। শত চেষ্টাতেও তাদের দেয়াল ভাঙতে পারলেন না করিম বেনজেমা-ভিনিসিউস জুনিয়ররা।

ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা সাত ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল। গত বছর অক্টোবরে প্রতিযোগিতার সফলতম দলটির মাঠে ১-০ গোলে জিতেছিল কাদিস। ওই মৌসুমে সেটাই ছিল রিয়ালের প্রথম হার। মূল্যবান দুটি পয়েন্ট হারালেও অপরাজেয় পথচলা অবশ্য বজায় আছে রিয়ালের। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল তারা। ১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম