ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের বিমান হামলা, উত্তপ্ত পরিস্থিতি দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার হরমুজে অচলাবস্থা: ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান, একক নিয়ন্ত্রণ চায় ইরান সিলসের বোলিং জাদুতে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  3:21 PM

news image

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চেয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনি অনুসন্ধানী দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। শনিবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানের শেরাটন হোটেলে ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগের প্রতিনিধি দলের। দুপুর ১২টায় শুরু হওয়া ওই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন দলের সাধারণ সম্পাদকৃএবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ইইউ প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক বা সরকারের পদত্যাগের বিষয়ে কোনো আলোচনা করেনি, জানতেও চায়নি। তারা কথা বলেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে। একটি সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চেয়েছে। আমরা বলেছি এটি আমাদের অঙ্গীকার। সংবিধানের ওপর ভিত্তি করেই নির্বাচন করা হবে। এতে তারা আশ্বস্ত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থা নিয়েও ইইউ প্রতিনিধি দল সন্তুষ্ট বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ৯ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত। এর আগে বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। ১২টা বাজার কিছু সময় আগে ইইউ প্রতিনিধি দলের পাঁচ সদস্য একসঙ্গে বনানীর এই হোটেলে প্রবেশ করেন। এর আগে এই প্রতিনিধি দল বৈঠক করেছে বিএনপির সঙ্গে। সেখানে বিএনপি তাদের জানিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না। এছাড়া জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম