ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামি হারুণ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  8:45 PM

news image

নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজহারভুক্ত আরেক আসামি মো. হারুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হারুন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে। চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো. হারুন পালিয়ে ঢাকায় চলে গিয়েছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে নিয়ে আসা হচ্ছে। এখানে আনার পর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলাটিতে মোট তিনজন আসামিন। এর মধ্যে আবুল খায়ের মুন্সি মেম্বার ও মেহেরাজকে আগেই গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন বাকি হারুনকেও গ্রেপ্তার করা হলো। মেহেরাজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে সুবর্ণচরে চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে গৃহবধূ ও তার মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় তাদের ঘর থেকে স্বর্ণালঙ্কারসহ নগদ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম