ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  7:14 PM

news image

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে যাত্রা শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালটির উদ্বোধন করেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানান উদ্যোগ নেওয়ায় দেশের মানুষ সুফল পাচ্ছে। এ ছাড়া সাধারণ মানুষ অল্প খরচে যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেদিকে দৃষ্টি দেওয়ার কথা বলেন তিনি। হাসপাতালটিতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে কার্ডিও ও সেরিব্রো ভাস্কুলার ইউনিট, হেপাটোবাইলারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট, কিডনি এবং মা ও শিশু সেবা ইউনিটসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার নানান সুবিধা রয়েছে। এ ছাড়াও ১১টি মড্যুলার অপারেশন থিয়েটার রয়েছে। আর খরচও থাকবে সাধারণের নাগালে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে হাসপাতালটি উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আরেকটি মাইলফলক অর্জিত হলো। সব সুযোগ-সুবিধা থাকায় আর বিদেশ যাওয়া লাগবে না ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম