ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৬ দুর্বৃত্ত আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৩,  6:02 PM

news image

বন বিভাগের চোখ ফাকি দিয়ে সুন্দরবনের মরাপশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইসহ ছয় দুর্বৃত্তকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠায় পাঠানো হয়েছে। সোমবার গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করে। পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী একদল দুর্বৃত্ত। তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না। সোমবার বিষ দিয়ে মরাপশুর খালে মাছ শিকার করছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫) রয়েছেন। বাকি পাঁচ জন হলেন সজীব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), লিটন হাওলাদার (২৬), বশিরুল খান (২৮) ও আউয়াল খান (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। আটককৃতদের কাছ থেকে দুই বোতল বিষ (ভারতীয় কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন প্রজাতীর মাছ, দুটি নৌকা এবং দুই সেট অবৈধ টোনা জাল উদ্ধার করে বনরক্ষীরা। তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠায় পুলিশ। এদিকে বিষ দিয়ে মাছ শিকারের প্রসঙ্গে জানতে চাইলে আটক ফরিদ হাওলাদারের ভাই আওয়ামী লীগ নেতা নজরুল বলেন, সুন্দরবনের সম্পদ যারা নষ্ট করবে তারা আমার ভাই বা আত্নীয় যেই হোক আইন তাদের শাস্তি দিবে এটাই নিয়োম। আমার ভাই হলেও তার কঠোর ব্যাবস্থা হোক এটা চাই, আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। যে অন্যায় করবে, তার শাস্তি সে নিজেই ভোগ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম