ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত,

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৪,  7:08 PM

news image

সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। শনিবার (২০ এপ্রিল) বনবিভাগ এ তথ্য জানিয়েছে। নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। শনিবার সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বনবিভাগের একটি দল মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম