ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ

#

৩১ জুলাই, ২০২৫,  5:06 PM

news image

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের মাউন্দে নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই (বুধবার) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, “সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম