ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রনি রায়কে সংবর্ধনা প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৩,  2:33 PM

news image

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রনি রায়কে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে শনিবার  দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি,দি বাংলাদেশ টুডে ও জাতীয় দৈনিক মুক্ত খবর   পত্রিকার জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা রনি রায়। এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সহ সভাপতি মো: আবু হানিফ, ঠিকাদার মো: শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী রুপক রায়, জাতীয় দৈনিক আমার বার্তা ও দি ফাইন্যাস্মিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো: আফজাল হোসেন, দৈনিক সিলেট এক্সপ্রেস জেলা প্রতিনিধি রিংকু চৌধুরী, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার রহিম রানা প্রমুখ।  এ সময় সংবর্ধিত অতিথি রনি রায় বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরেসীম, সমাজে পশ্চাদ্পদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।আপনারা সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা। অনুষ্ঠান শেষে রনি রায়কে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম